ইন্টার্নি করা হাসপাতালে লাশ হয়ে ফিরলেন আরাফাত

০২ অক্টোবর ২০২০, ০৭:৩৮ PM
আরাফাত পাঠান

আরাফাত পাঠান © সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এক মালবাহী ট্রাক চাপায় আরাফাত পাঠান (২৫) নামে এক মেডিকেল কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আজ ওই হাসপাতালেই তাঁর মরদেহ পাঠানো হয়।

নিহত আরাফাত পাঠান (২৬) ময়মনসিংহের ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামের হারিজ পাঠানের ছেলে। তিনি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে পাস করে ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্ন করছিলেন।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম জানান, আরাফাত গত মার্চ মাসে এমবিবিএস পাঠ সমাপ্ত করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, আরাফাত পাঠান ময়মনসিংহ থেকে মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। সয়দাবাদ রোড ডিভাইডারের কাছে পৌঁছালে পেছন থেকে চার লেন মহাসড়ক নির্মাণকাজের মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— `তিনি আর চুয়েটের ভিস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক: জিয়া পরিবার…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ৬০ ছুঁইছুঁই, সকালে নাস্তায় চিয়া সিড-বাদাম, ফিট থাকতে আর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি শিক্ষকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকির অভিয…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের নতুন উপাচার্য কুয়েট অধ্যাপক ড. শেখ শরীফুল আলম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬