করোনায় মারা গেলেন বিএসএমএমইউ অধ্যাপক মুহাম্মদ হোসেন

০১ অক্টোবর ২০২০, ০৭:২০ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এছাড়া ডা. মুহাম্মদ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী শোক প্রকাশ করেছেন।

ডা. মুহাম্মদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষা ও শিক্ষকতা জীবনে গবেষণাধর্মী ও জ্ঞানলব্ধ কমপক্ষে ১৯টি প্রকাশনা রয়েছে।

অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তার মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইউজিসির সামনে ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
  • ২২ জুন ২০২৬
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন
  • ২২ জুন ২০২৬
কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬