আসন বাড়ল মুন্নু মেডিকেল কলেজের

১৪ জুন ২০২৬, ০৬:৪৯ PM
মুন্নু মেডিকেল কলেজ

মুন্নু মেডিকেল কলেজ © সম্পাদিত

মানিকগঞ্জের বেসরকারি ‘মুন্নু মেডিকেল কলেজ’-এর আসন সংখ্যা বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বর্ধিত আসনে শিক্ষার্থী ভর্তি করতে পারবে প্রতিষ্ঠানটি। আসন বৃদ্ধির পর এই মেডিকেলে ৮৫’র জায়গায় ৯৫ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া যাবে।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। উপসিচিব রাহেলা রহমত উল্লাহ এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ৪ মে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট/হোমিওপ্যাথিক ও ইউনানী মেডিকেল কলেজ/আইএইচটি/ম্যাটস প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি, কোর্স অনুমোদন সংক্রান্ত কমিটি’র এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বেসরকারি মেডিকেল কলেজ আইন, ২০২২-এর ধারা-৬ এর দফা (খ), (চ) ও (ছ)-এর বর্ণিত শর্ত আনুপাতিক হারে আগামী ৩ মাসের মধ্যে বৃদ্ধি করার প্রমাণকপ্রাপ্তি সাপেক্ষে মুন্নু মেডিকেল কলেজের অনুকূলে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ হতে ১০টি আসন বৃদ্ধি করে মোট ৯৫টি আসনে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আসন বৃদ্ধির এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর করতে হলে ‘বেসরকারি মেডিকেল কলেজ আইন ২০২২’ অনুযায়ী অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা আগামী ৩ মাসের মধ্যে নিশ্চিত করে তার প্রমাণ সরকারকে দেখাতে হবে।

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9