বিসিএস ক্যাডারসহ ৪ দাবিতে নার্সিং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

০৭ জুলাই ২০১৯, ০৪:২৪ PM

৪ দফা দাবিতে ক্লাস, প্র্যাক্টিস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা ‘বাংলাদেশ বেসিক গ্রেজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের (বিবিজিএসএনএ)’ ব্যানারে রবিবার দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি চালায়।

শিক্ষার্থীদের ৪ দফা দাবিগুলো হচ্ছে- চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রণীত নতুন কারিকুলাম রিভিউ এবং তার আগ পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ছয় হাজার টাকা থেকে ২০ হাজার ও স্টাইপেন্ড দুই হাজার টাকা হতে পাঁচ হাজার টাকায় উন্নীত করা এবং সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃজনপূর্বক নার্সিং কলেজ সমূহ পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।

বিবিজিএসএনএ এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘সারাদেশের সকল নার্সিং কলেজের শিক্ষার্থীরা আমরা গতকাল থেকে এই কর্মসূচি পালন করছি। কেন্দ্রীয়ভাবে ঢাকা নার্সিং কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সভা করতেছি। আমাদের দাবি মানা না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমাদের এই কর্মসূচি চলবে।’’ তিনি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর তাদের পুরণের আহ্বান জানান।

আন্দোলনরত শিক্ষার্থী ইমরানুল হক হিমেল বলেন, ‘‘বিএসসি আমাদের নার্সিং ছাত্রছাত্রীদের একটা ষড়যন্ত্রমূলক কারিকুলাম প্রণয়নের মাধ্যমে আমাদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করছে। আমরা এই উদ্দেশ্য প্রণিত কারিকুলাম বাতিল এবং স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য নার্সিং পেশার উন্নয়ন চাই। সেই লক্ষে দক্ষ নার্স গড়ার লক্ষে সেবার ক্যাডার চালুসহ যৌক্তিক ৪ দফা দাবীপক্ষে আমাদের এই কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমরা আশা করি আমাদের দাবীগুলা প্রধানমন্ত্রী নিজে তদারকি করবেন।’

উল্লেখ্য, এই কর্মসূচি আগামীকাল সোমবার আবার ১০টা থেকে চলার ঘোষণা দেয়। 

নার্সিং পেশাকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবি

এতিম শিক্ষার্থীদের দেওয়া ৪০ হাজার টাকা ছবি তোলার পরই ফেরত ন…
  • ১৬ মার্চ ২০২৬
ঘুমিয়েও সারারাত ইবাদতের সাওয়াব রয়েছে যে আমলে
  • ১৬ মার্চ ২০২৬
শবে কদরের নামাজের নিয়ম, পড়ার পদ্ধতি ও ফজিলত
  • ১৬ মার্চ ২০২৬
মসজিদে শিশুকে চড়, প্রতিবাদ করায় যুবদল নেতার নেতৃত্বে হামলা-…
  • ১৬ মার্চ ২০২৬
লটারি বাদের প্রজ্ঞাপন জারি, স্কুল ভর্তির প্রক্রিয়া এখনও চূড়…
  • ১৬ মার্চ ২০২৬
কুবির আইন বিভাগের চার ব্যাচ থেকে আইনজীবী হলেন ৮২ জন
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence