দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ইউনানী মেডিকেলের শিক্ষার্থীরা

১২ মে ২০১৯, ১২:৫১ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধীন থেকে মেডিসিন বিভাগে স্থানান্তরসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা। সকালে বিক্ষোভ মিছিল শেষে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ চতুর্থ দিনের মত কলেজ ও হাসপাতালে তালা ঝুলিয়ে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করে শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করছেন হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও ইন্টার্নি ডাক্তাররা।

আজ রবিবার সকালে ক্যাম্পাসে মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতা ডাঃ দুলালুর রহমান, ডাঃমাকসুদুর রহমান, ডাঃ শামীম আহমেদ, ডাঃ এজাজ মাহমুদ সহ আরো অনেকে।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দাবিগুলোর ব্যাপারে জানানো হচ্ছে। এছাড়া শিগগিরই প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হবে বলে তারা জানিয়েছেন।

এসময় ডাঃ দুলালুর রহমান সাধারণ ছাত্রদের পক্ষ থেকে তাদের দাবীগুলো তুলে ধরে মেনে নিতে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় আরো বক্তব্য দেন স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদের (স্বাদেচিপ) কেন্দ্রীয় নেতারাও। স্বাদেচিপের মহাসচিব ডাঃ আ জ ম দৌলত আল মামুন তার বক্তব্যে বলেন, এ সরকারের সময়ে সরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় চিকিৎসাক্ষেত্রেও অনেক উন্নয়ন হয়েছে।

এসময় তিনি ইউনানী ও আয়ুর্বেদিক সিস্টেমের প্রতি নজর দেওয়ার আহবান জানান। একইসঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

এসময় নেতারা বলেন, যতক্ষণ পর্যন্ত এই দাবী আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এসময়ে কলেজ ও হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রাখা হবে। তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল ছাত্র -ছাত্রী কে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, নিজস্ব কাউন্সিল গঠন, ইউনানী ও আয়ুর্বেদিক বান্ধব আইন প্রণয়ন, সুষ্ঠু নিয়োগ নীতিমালা প্রণয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধীন থেকে মেডিসিন বিভাগে স্থানান্তর, অতিদ্রুত রাজস্ব ও প্রকল্পের চাকরি বাস্তবায়ন এবং ইন্টার্নী ভাতা দ্রুত বৃদ্ধি করা।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, জবিতে বিক্ষোভ
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
যমুনায় অবস্থান কর্মসূচিতে হামলা, প্রতিবাদে রাবিতে বিক্ষোভ ম…
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ জাকসু ভিপিসহ হল সংসদের প্রতিনিধ…
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
এক ঘণ্টা সময় বেঁধে দিলেন শাহবাগের আন্দোলনকারীরা
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে ব…
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি, আইনের শাসন ও জবাবদিহিত…
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬