সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

২১ জুলাই ২০২৫, ০৮:৫৯ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ AM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © সম্পাদিত

সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে ক্লাস শুরু হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৪ জুলাই শুরু হবে।

আরও পড়ুন: যশোর বোর্ডে পুনঃনিরীক্ষায় বেশি আবেদন পড়েছে ইংরেজিতে

এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি জ্ঞাতার্থে ও কার্যার্থে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, ইউজিসি চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬