খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

০৩ মার্চ ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৬ PM
মানববন্ধন

মানববন্ধন © সংগৃহীত

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ডা. মাহবুবুর রহমানের পদত্যাগের দাবিতে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দ্রুত পদত্যাগের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দলীয় বিবেচনায় অযোগ্য মাহবুবুর রহমানকে ভিসি করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনায় বাধা সৃষ্টি করছে। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির ছায়ায় পরিচালিত অবৈধ নিয়োগ বাতিল করা প্রয়োজন। খুলনার জনগণ বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে দেওয়া নিয়োগ মেনে নেবে না।

চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভিসি পদত্যাগ না করলে সাধারণ চিকিৎসক সমাজ ও খুলনাবাসী যৌথভাবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএ’র সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক নেতা ও সাংবাদিক রকিবুল ইসলাম মতি। বক্তব্য রাখেন ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আকরামুজ্জামান, খুলনা স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল কবির, ডা. বাপ্পি, ডা. আমান, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান, এবিএম জাকির, হুমায়ুন কবির ও আশরাফুল ইসলাম নুর প্রমুখ।

বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9