ডা. শওকত ওসমানের ইন্তেকাল

২৮ ডিসেম্বর ২০১৮, ০৮:০৭ PM
ডা. এস এম শওকত ওসমান

ডা. এস এম শওকত ওসমান

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক কান বিভাগের সাবেক প্রধান ও চকরিয়া জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এস এম শওকত ওসমান গত বুধবার সন্ধ্যায় ঢাকার ইম্পালস হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা, চট্টগ্রাম ও চকরিয়ায় নামাজে জানাজা শেষে তাকে চকরিয়ার গ্রামের বাড়ি কৈয়ারবিল পরিবারিক কবরস্থানে বৃহস্পতিবার বিকালে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চেয়ারম্যান প্রফেসর ডা: মাহবুব কামাল চৌধুরীসহ হাসপাতালের পরিচালকেরা।

ডা. শওকত ওসমান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালেরর পরিচালক, চকরিয়া জমজম হাসপাতালের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক ও সেবামুলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এছাড়া অনেক সামাজিক কর্মকান্ডে তিনি যুক্ত ছিলেন।

এদিকে ডাক্তার শওকত ওসমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক, চিকিৎসক, আত্মীয়-স্বজনসহ আরও অনেকে।

ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও …
  • ২৫ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাস থেকে সাংবাদিক সমিতি বিলুপ্ত করার সময় হয়েছ…
  • ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, খোঁজ নেই সহপাঠী ব…
  • ২৫ এপ্রিল ২০২৬
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের
  • ২৫ এপ্রিল ২০২৬
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা, পু…
  • ২৫ এপ্রিল ২০২৬
থানার ভেতরে ছাত্রদলের ‘মব’, প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ …
  • ২৫ এপ্রিল ২০২৬