মেডিকেল ভর্তির ফল প্রকাশ আজ

১৯ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
এমবিবিএস ভর্তি পরীক্ষা

এমবিবিএস ভর্তি পরীক্ষা © সংগৃহীত

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকালে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমীন।

তিনি বলেন, ‘আজ দুপুরে সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।’

সূত্র জানায়, এবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) ভর্তি নীতিমালা অনুসারে, দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের-সন্তানাদির ৫ শতাংশ কোটা এবং মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এ বছর এমবিবিএস ভর্তিতে কোটাসহ মোট আসন ৫ হাজার ৩৮০টি। সেই হিসাবে একটি আসনের পরিবর্তে ২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এ ছাড়া বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে।

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য অনেকক্ষেত্রে অতির…
  • ০৩ নভেম্বর ২০২৬
মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
  • ০৩ নভেম্বর ২০২৬
‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?
  • ০৩ নভেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে ওএসডি থেকে উপপরিচালক, সমালোচনার পর আবারও …
  • ০৩ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির-নাঈম
  • ০৩ নভেম্বর ২০২৬
একাডেমিক অডিটরদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ অ্যাক্র…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950