অর্ধেক আসন কমলো সিরাজুল ইসলাম মেডিকেলে

১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ © ফাইল ছবি

রাজধানীর বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের আসন সংখ্যা অর্ধেক কমিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-২) মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্ণিত প্রতিষ্ঠানে আইন অনুযায়ী পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ বিদ্যমান না থাকায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আসন সংখ্যা ১০০ থেকে কমিয়ে ৫০ করা হলো।’

এর আগে, গত ৮ ডিসেম্বর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট, হোমিওপ্যাথিক ও ইউনানী মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি, কোর্স অনুমোদন ইত্যাদি সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সাক্…
  • ১৪ জুন ২০২৬
সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তের দোকান-বাড়িতে …
  • ১৪ জুন ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন জবির ১০৪ শিক্ষার্থী 
  • ১৪ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষার হলে ঘড়ি ব্যবহার করা যাবে কিনা জানাল বোর্ড
  • ১৪ জুন ২০২৬
নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুল হকের ‘আপত্তিকর’ বক্তব্য ‘এক্…
  • ১৪ জুন ২০২৬
বিইউবিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৬ জুন পর্…
  • ১৪ জুন ২০২৬
×