বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি

০৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারীরা। বুধবার (৪ ডিসেম্বর) এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এমন দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী পরিবারের নামে কোনো প্রতিষ্ঠানের নাম থাকবে না। অবিলম্বে বিএসএমএমইউর নাম পরিবর্তন করতে হবে। একইসঙ্গে বিভিন্ন হলের নাম ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই-আগস্টের শহীদদের নামে নামকরণের দাবিও জানিয়েছেন তারা।

বিএসএমএমইউ এর বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো বলেন, আমরা সবাই সম্মিলিতভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অটুট থাকব। এই বিশ্ববিদ্যালয়ের নাম শেখ মুজিবুরের নামে থাকতে পারে না। অবিলম্বে এটি পরিবর্তন করতে হবে। 

তিনি আরো বলেন, প্রশাসনের কাছে দাবি জানাই, আমাদের যতগুলো হল আছে সেগুলোর নাম পরিবর্তন করে জুলাই আন্দোলনে নিহত শহীদদের নামে দিতে হবে। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য অনেকক্ষেত্রে অতির…
  • ০৩ নভেম্বর ২০২৬
মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
  • ০৩ নভেম্বর ২০২৬
‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?
  • ০৩ নভেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে ওএসডি থেকে উপপরিচালক, সমালোচনার পর আবারও …
  • ০৩ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির-নাঈম
  • ০৩ নভেম্বর ২০২৬
একাডেমিক অডিটরদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ অ্যাক্র…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950