মেডিকেলের ক্লাসরুমে লাঠি হাতে যুবক, ভিডিও ভাইরাল

২৭ অক্টোবর ২০২৪, ১০:০৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
মেডিকেল কলেজের লেকচার রুমে ঢুকে পড়েন যুবক

মেডিকেল কলেজের লেকচার রুমে ঢুকে পড়েন যুবক © সংগৃহীত

হাতে লাঠি, মাথায় কালো কাপড়। পরনে হাফ হাতা সাদা গেঞ্জি ও কালো প্যান্ট। এমন অবয়বে আজ রবিবার এক যুবক রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার রুমে ঢুকে পড়েন। লাঠি হাতে নিয়ে ক্লাসরুমে ঘুরছিলেন। এতে ভয় পেয়ে ক্লাসরুম থেকে বের হয়ে যান শিক্ষার্থীরা।

ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেডিকেলের কয়েকজন ছাত্রী ভয়ে চিৎকার করে তাড়াহুড়ো করে ক্লাসরুম ত্যাগ করছেন।

এই ঘটনার পরপরই কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়। তবে তারা পৌঁছার আগেই ওই যুবক সেখান থেকে চলে যায়।

সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম বলেন, লেকচার থিয়েটারের দোতলায় ওই যুবক হাতে লাঠি নিয়ে ঢুকেছিল। তাকে মানসিক বিকারগ্রস্ত বলে মনে হয়েছে। পুলিশ ও র‍্যাবকে জানিয়েছি। তারা কলেজে পৌঁছার আগেই সে চলে গেছে। যেহেতু শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্ন তাই আগামীকাল সোমবার একজন পুলিশ কর্মকর্তা কলেজে এসে বিশদভাবে তদন্ত করবে।

কোতয়ালী থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হলেও তাকে ধরা যায়নি। 

২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬
এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬