শয়নকক্ষের সিলিং ফ্যানে ঝুলেছিল এমবিবিএস পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
ইব্রাহিম মেডিকেল কলেজ

ইব্রাহিম মেডিকেল কলেজ © ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় নিজের শয়নকক্ষ থেকে মো. মাহিবুল ইসলাম (২৩) নামের এমবিবিএস পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে স্বজনেরা তার মরদেহ উদ্ধার করেন। মাহিবুল রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের (বারডেম) দ্বিতীয় বর্ষে পড়তেন।

জানা গেছে, মাহিবুলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী গ্রামে। তার বাবা সৌদিপ্রবাসী মিজানুর রশিদ। তিন ভাই ও এক বোনের মধ্যে মাহিবুল ছিলেন বড়। তিনি পরিবারের সঙ্গে মীরহাজীরবাগে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, রাত সাড়ে ১১টার দিকে মাহিবুলের শয়নকক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজায় গিয়ে ডাকাডাকি করি। এরপরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি মাহিবুল সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে সেখান থেকে রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

তারা আরও জানান, মাহিবুলের কোনো অস্বাভাবিক আচরণ তারা দেখেননি। কী কারণে তিনি আত্মহত্যা করলেন, সেটা তারা বুঝতে পারছেন না।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9