ম্যাটস ও আইএইচটিতে ভর্তির মাধ্যমে হাসপাতালে ক্যারিয়ার গঠনের সুযোগ

২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM

© সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে  শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে। দ্রুতই আবেদন করতে হবে আগ্রহীদের। আগামীকাল (২১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। 

মোট ২৩টি আইএইচটিতে ৩ হাজার ৬১৯ জন এবং ১৬টি ম্যাটসে ১ হাজার ৩২টি আসনে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। 

আবেদনের যোগ্যতা

*বিজ্ঞান বিভাগ থেকে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানসহ পাস করতে হবে;

*এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.৫ পেতে হবে;

আরও পড়ুন: মেরিন ক্যাডেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানতে হবে সাঁতার

দরকারি কাগজপত্র

প্রার্থী ‘ও’ লেভেল বা বিদেশ থেকে পাস করলে দুই হাজার টাকার পে-অর্ডার জমা দিয়ে পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী থেকে নম্বর সমতাকরণ সনদ ও আইডি কোড সংগ্রহ করতে হবে;

বিভাগীয় প্রার্থীদের পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে আইডি কোড সংগ্রহ করতে হবে।

আবেদনপদ্ধতি

*ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করে লগইন করে IHT/MATS Admission বাটনে ক্লিক করতে হবে;

*এরপর Application Form অংশে ক্লিক করে পরবর্তী অংশে Diploma Course in Institute of Health Technology/Diploma Course in Medical Assistant Training School প্রোগ্রাম সিলেক্ট করে Next বাটনে ক্লিক করতে হবে;

*পরের পেজটিতে Curriculum Selection অংশে National Curriculum (SSC/Equivalent) অথবা GCE (O Level/Equivalent) যেকোনো একটি অপশন সিলেক্টের পর Next বাটনে ক্লিক করে দরকারি সব তথ্য দিতে হবে;

আরও পড়ুন: ‌‘ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিটি খুবই যৌক্তিক’

আবেদন ফি

প্রার্থীদের টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে কোর্স ফি বাবদ ৭০০ টাকা প্রদান করতে হবে;

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

পরীক্ষার্থীদের বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ১৫, পদার্থ ১৫, রসায়ন ১৫, জীববিজ্ঞান ১৫ ও সাধারণ জ্ঞানের বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ অংশে ১০ নম্বরসহ মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ফলকে ২০ গুণ করে মেধাতালিকা তৈরি করা হবে। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

ভর্তিসম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ

*আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর (রাত ১১টা ৫৯ মিনিট);

*ভর্তি পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর (রাত ১১টা ৫৯ মিনিট);

*প্রবেশপত্র ডাউনলোডের তারিখ: আগামী ১২ থেকে ১৫ অক্টোবর;

*ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৮ অক্টোবর (সকাল ১০টা থেকে বেলা ১১টা);

আবেদনপদ্ধতি, আসনসহ অন্যান্য বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।

বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9