রাজধানীতে চীনের মেডিকেলে পড়ুয়া ছাত্রের আত্মহত্যা

২০ এপ্রিল ২০২৪, ১০:৫২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

রাজধানীর একটি বাসায় এইচ এম রায়হান আহাদ (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবক চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় শাজাহানপুরের মালিবাগ থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা রুমমেট ডা. রেজা বলেন, মালিবাগের একটি ফ্ল্যাটে আমরা পাশাপাশি কক্ষে থাকতাম। রায়হান চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করত। করোনাকালীন সময়ে সে দেশে চলে আসে। পরবর্তীতে অনলাইনে সে ক্লাস করত।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে মেডিকেল কর্তৃপক্ষ তাকে সশরীরে ওই মেডিকেলে হাজির হতে বললে ডিপ্রেশনে পড়ে যায় রায়হান। পরিবারের অসচ্ছলতার কারণে তার পক্ষে চীনে যাওয়া সম্ভব ছিল না। তাই সে কয়েক মাস ধরে রাজধানীর একটি বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল। কিন্তু এতেও অনেক টাকা লাগবে বলে মানসিকভাবে ভেঙে পড়ে। আজ সন্ধ্যার দিকে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখি তাকে।

তিনি আরও জানান, রায়হান বরিশালের গৌরনদী থানার হাসনাবাদ গ্রামের নওশাদ হোসেনের ছেলে। বর্তমানে ৪৭৯ নং ডিআইটি মালিবাগের ১৪তলা ভবনের ৮/বি ফ্লাটে ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9