ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে মেডিকেল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

০২ এপ্রিল ২০২৪, ০৩:২৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM
সাতক্ষীরা মেডিকেল কলেজ

সাতক্ষীরা মেডিকেল কলেজ © সংগৃহীত

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সব শিক্ষার্থীকে মঙ্গলবার দুপুর আড়াইটার মধ্যে হলত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে অ্যাকাডেমিক কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়।

এর আগে, সোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে কলেজ চত্বরে ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে পদ বঞ্চিত নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেরদিন রাতে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে শোডাউন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ২৭ মার্চ ছাত্রলীগ নেতা আব্দুল মুহিতের ইন্টার্নশিপ দুই মাসের জন্য স্থগিত করে।

এরপর ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটি ঘোষণার পর থেকেই মুখোমুখি অবস্থানে ছিল দুই গ্রুপের নেতাকর্মীরা। একপর্যায়ে সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে অপর গ্রুপের নেতাকর্মীরা। সোমবার দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুছ বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিপন্থি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেকোনো সময় নতুন করে সংঘর্ষ হতে পারে বা এমন আশঙ্কা রয়েছে। এ জন্য ছাত্রছাত্রীকে অনির্দিষ্টকালের জন্য হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9