ভুটানের শিক্ষার্থীদের জন্য মেডিকেলে আসন বাড়ছে

২৪ মার্চ ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
মেডিকেল শিক্ষার্থীরা

মেডিকেল শিক্ষার্থীরা © সংগৃহীত

আগামী বছর থেকে ভুটানের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে বরাদ্দকৃত বার্ষিক আসন সংখ্যা বাড়াচ্ছে বাংলাদেশ। রবিবার (২৪ মার্চ) ভুটানের রাজার বাংলাদেশ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক-এর বাংলাদেশ সফরে সম্মানে দেশটিকে এ উপহার দেবে সরকার।

ভুটানের রাজার সফরে দেশটিকে বাংলাদেশ সরকার কিছু উপহার দেবে। এর মধ্যে আগামী বছর থেকে ভুটানের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে বরাদ্দকৃত বার্ষিক আসন সংখ্যা ২২ থেকে ৩০ এ উন্নীতকরণ করা হবে। 

এছাড়া প্রতি বছর ভুটানের ফরেন সার্ভিস অফিসারদের জন্য বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণের জন্য ২টি আসন বরাদ্দকরণ করা হবে। এর বাইরে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি কর্তৃক ভুটানে একটি কূটনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান করা হবে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬