আজ থেকে দু’দিনের কর্মবিরতির ঘোষণা ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের

২৪ মার্চ ২০২৪, ০৮:৩২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চমেকে শনিবার কর্মবিরতি পালন করেন বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা

চমেকে শনিবার কর্মবিরতি পালন করেন বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা © সংগৃহীত

এবার দু’দিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (২৩ মার্চ) পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার ও আগামীকাল সোমবার এ কর্মসূচি পালনের কথা রয়েছে। এর আগে এক সপ্তাহের কর্মবিরতি পালন করেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টার্ন ডাক্তার এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ডাক্তারদের বকেয়াসহ ভাতা পরিশোধ এবং বৃদ্ধির দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে। দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ ৪৮ ঘণ্টা অর্থাৎ ২৪ ও ২৫ মার্চ দেশের সব ট্রেইনি ও ইন্টার্ন ডাক্তার (ইর্মাজেন্সি এবং ক্যাসুয়ালিটি ডিউটি ছাড়া) ডিউটি থেকে কর্মবিরতিতে যাচ্ছে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা। 

আরো পড়ুন: স্কুল-কলেজের সভাপতি হওয়ার মানদণ্ড নির্ধারণ হচ্ছে

কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শনিবার বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। এ সময় চারটি দাবি তুলে ধরা হয়েছে।

দাবির মধ্যে রয়েছে, ইন্টার্নদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকা করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট) বকেয়া ভাতা দিতে হবে। ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনর্বহাল করতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন করতে হবে।

প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9