হিজাব খুলতে বাধ্য করা মেডিকেলের সেই শিক্ষিকাকে ওএসডি

১৭ মার্চ ২০২৪, ০৪:৪৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
ডা. প্রতিমা রানী বিশ্বাস

ডা. প্রতিমা রানী বিশ্বাস © সংগৃহীত

ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে শিক্ষার্থীদের ক্লাস করানোর অভিযোগে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসকে কলেজের একাডেমিক সব কার্যক্রম থেকে প্রত্যাহারের পর ওএসডি করা হয়েছে।  

তার বিরুদ্ধে শিক্ষার্থীর হিজাব খুলতে বাধ্য করাসহ ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে ক্লাসে শিক্ষার্থীদের দাড়ি, টুপি-পাঞ্জাবি, বোরকা, হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে।

শনিবার (১৬ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনাল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ শাহওয়াজ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব দূর-রে-শাহওয়াজ ওই পত্রে জানান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে চতুর্থ কর্মদিবসে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে।

এর আগে শনিবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠক আহ্বান করে তাকে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এছাড়া অভিযুক্ত সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসের ওএসডির চিঠি শনিবার রাতেই তিনি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ ডা. জাকির হোসেন।   

তিনি জানান, অভিযুক্ত সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসের ওএসডির চিঠি শনিবার রাতেই তিনি পেয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ডা. প্রতিমা রানী বিশ্বাস ওএসডির বিষয়টি স্বীকার করেছেন।

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬