ভিসির শেষ সময়ে চাকরি স্থায়ীকরণ নিয়ে বিএসএমএমইউতে উত্তেজনা

১৬ মার্চ ২০২৪, ০৩:২৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিভিন্ন সময় এডহকে নিয়োগ দেওয়া ব্যক্তিদের নিয়মনীতির তোয়াক্কা না করে স্থায়ীকরণের অভিযোগে চিকিৎসকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার হাতাহাতির এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিশ্ববিদ্যালয়টিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবারও একই বিষয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের একাংশের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের নিয়ম না মেনে গত তিন বছরে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পদে প্রায় দুই হাজার জনকে এডহকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষের আগেই তিনি আবার নিয়ম ভেঙে অর্থের বিনিময়ে নিয়োগ পাওয়া এসব ব্যক্তিদের চাকরি স্থায়ীকরণ করতে যাচ্ছেন বলেও অভিযোগ তাদের।

তাদের দাবি, বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হতে চলেছে। ইতোমধ্যে উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ীকরণ কমিটির মতামত না নিয়ে তড়িঘড়ি করে স্থায়ীকরণের জন্য ভাইভা নিচ্ছেন বর্তমান উপাচার্য, যা সম্পূর্ণ অবৈধ।

চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে গোপনে কোনো ভাইভা নেওয়া হচ্ছিলো এমন বিষয় অস্বীকার করেন। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একটা পরীক্ষা নেওয়া হয়েছে, ফলাফল আজ প্রকাশের কথা ছিল। যেহেতু এটা নিয়ে একটি পক্ষ আন্দোলন করছে এবং আমার সব কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে। আমিও সবকিছু বন্ধ করে দিয়েছি।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9