ধর্ম নিয়ে কটূক্তি মেডিকেল শিক্ষিকা প্রতিমা রানী বিশ্বাসের

১৬ মার্চ ২০২৪, ১০:২৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
কর্নেল মালেক মেডিকেল কলেজ

কর্নেল মালেক মেডিকেল কলেজ © ফাইল ছবি

মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৪ মার্চ (বৃহস্পতিবার) কলেজ অধ্যক্ষ ড. মো. জাকির হোসেন বরবার লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।

লিখিত অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, গত কয়েক বছর ধরে এই মেডিকেলের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাস ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে ক্লাশে শিক্ষার্থীদের দাড়ি, টুপি-পাঞ্জাবি, বোরকা, হিজাব নিয়ে কথা বলে আসছেন। এমনকি একজন শিক্ষার্থীকে নিকাব খুলতে বাধ্য করেন।

সর্বশেষ গত ১৩ মার্চ গাইনি ওয়ার্ডে ক্লাস নেওয়ার সময় তিনি রাসুলকে (সা.) নিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলেছেন। ওই ডাক্তার শিক্ষিকা এক কারসিনোমা সারভিক্সের পেশেন্ট যে মধ্যবয়স্ক কিন্তু হাসবেন্ড অপেক্ষাকৃত কম বয়স্ক তার কথা বলতে গিয়ে বলেন, “ওই নবী মোহাম্মদের মতো আর কি, মোহাম্মদ বিয়ে করেছিল না বিবি মরিয়মকে? ... ও না, মরিয়ম না, খাদিজা। খাদিজা বিয়ে করেছিল সুন্দর ধনাঢ্য যুবক মোহাম্মদকে... সে রকম আরকি !” 

অভিযোগে উল্লেখ করা হয়, কারসিনোমা সারভিক্সের পেশেন্টের হিস্ট্রির সঙ্গে রাসুলকে (সা.) মেলানো উদ্দেশ্যমূলক সেটি পুরোপুরি বোঝা যাচ্ছে। ইসলামে চার বিয়ে নিয়েও কটূক্তি করেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশের শিক্ষিকা হিসেবে ক্লাসে ছাত্র-ছাত্রীর ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্বের সম্মানে আঘাত হানে। এমন কার্যকলাপ ও উক্তি গ্রহণযোগ্য নয়।

জানতে চাইলে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি। ওই শিক্ষিকার সঙ্গে কথা বলেছি। এ ধরনের বক্তব্যের জন্য ওই শিক্ষিকা তার কাছে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আজ শনিবার আমরা সিনিয়র টিচারদের নিয়ে বসেছি। শিক্ষার্থীদের লিখিত অভিযোগ আমরা আগেই পেয়েছি। অভিযোগের বিষয়ে আজ আমরা সিদ্ধান্ত নেব।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ডা. প্রতিমা রানী বিশ্বাস বলেন, কলেজের অধ্যক্ষের কাছে এ ব্যাপারে লিখিত ব্যাখা দিয়েছি। তবে নিজের ব্যাপারে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন গাইনি বিশেষজ্ঞ ডা. প্রতিমা রানী বিশ্বাস।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9