শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে গুলি মনসুর আলী মেডিকেল কলেজ শিক্ষকের

০৪ মার্চ ২০২৪, ০৫:১৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
ডান পায়ে গুলি করা হয়

ডান পায়ে গুলি করা হয় © সংগৃহীত

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের গুলিতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার পর ওই শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ওই মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রায়হান শরীফ কলেজের মেডিসিন বিভাগের লেকচারার। গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম আরাফাত আমিন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি বলেন, শিক্ষক মনসুর আলী রোজ ক্লাসে পিস্তল নিয়ে আসতেন। আজ বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে তার সঙ্গে শিক্ষার্থী আরাফাত আমিনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ওই শিক্ষক রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি ছোড়েন। এ সময় গুলিতে আহত হন ওই শিক্ষার্থী।

এ ঘটনার পর ওই শিক্ষককে হেফাজতে নেয়া হয়েছেন বলে জানান ওসি জুলহাজ উদ্দিন। এদিকে, ওই শিক্ষকের শাস্তি চেয়ে কলেজে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা ক্লাস বর্জনের ঘোষণাও দিয়েছেন।

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬