ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

২৩ আগস্ট ২০২৩, ০৪:০০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল © সংগৃহীত

কর্মস্থলে হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১টায় এই কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার সীমান্ত মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষের আশ্বাসে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি। বিকেল ৩টা থেকে আমরা শিফট মোতাবেক যথারীতি দায়িত্ব পালন করবো।

আরও পড়ুন: ৭ কলেজের প্রথম বর্ষের ক্লাস শুরু ২০ সেপ্টেম্বর

গণমাধ্যমে কথা বলছেন ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার সীমান্ত মজুমদার কর্মসূচি প্রত্যাহারের পর ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। তাদের দাবির মধ্যে ছিল নিরাপদ কর্মক্ষেত্রের ব্যবস্থা করা। আমরা হাসপাতালে দায়িত্বরত আনসার বাহিনীর সঙ্গে কথা বলেছি। এছাড়া হাসপাতালে কর্মরতদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের বিষয়টি নিয়ে আনসারের জেলা কমান্ডারের সঙ্গে কথা হয়েছে। কিছু অবকাঠামো ও সিস্টেম পরিবর্তনসহ বেশকিছু বিষয় নিয়ে আমরা কাজ করবো।

উল্লেখ্য, সোমবার (২১ আগস্ট) বিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনেরা হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে হামলা ও ভাঙচুরের পাশাপাশি দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকদের হুমকি দেন। এর প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসক পরিষদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয়।

দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬