ব্যবসায়ীদের হামলায় আহত খুমেকের ১০ শিক্ষার্থী, প্রতিবাদে হাসপাতালে ইন্টার্নদের ধর্মঘট

১৫ আগস্ট ২০২৩, ১১:৩৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল © সংগৃহীত

ছাড়ে ওষুধ কিনতে গিয়ে দোকানদারদের হামলার শিকার হয়েছেন খুলনা মেডিকেল কলেজের (খুমেক) একাধিক শিক্ষার্থী। এর প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন।

সোমবার রাতে (১৪ আগস্ট) এ ঘটনার পর আজ মঙ্গলবার (১৫ আগস্ট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ধর্মঘট শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসরা।  সকাল থেকে এ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান বন্ধ রেখেছেন আন্দোলনরতরা। 

আন্দোলনরত চিকিৎসকরা জানান, গত সোমবার রাতে হাসপাতালের সামনের একটি দোকান থেকে ওষুধ কেনাকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। 

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ডা. মিথুন ঘোষ জানান, রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী সহপাঠীসহ হাসপাতালের সামনে ওষুধ কিনতে যান। ওষুধ কিনে ওই ব্যবসায়ীকে কমিশনের ১০ শতাংশ বাদ দিতে বলেন। এ নিয়ে মেডিকেল শিক্ষার্থী ও ব্যবসায়ীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানদাররা তাদের মারধর করেন। এ ঘটনায় মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: বেসরকারি মেডিকেলে অস্বচ্ছল কোটায় নির্বাচিতদের ২০ আগস্টের মধ্যে ভর্তির নির্দেশ

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী এবং দোকানদার-ব্যবসায়ীরা মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। পরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রাত ১২টায় ধর্মঘটের ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসা পরিষদ। 

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বলছে…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ছাত্রদলের সং…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬