অনিয়মিত শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তির সুযোগ নেই: আপিল বিভাগ

০৭ মার্চ ২০২৩, ০২:৩১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
আদালত

আদালত © সংগৃহীত

এসএসসি-এইচএসসি'র মাঝে কোনো গ্যাপ থাকলে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সেই সাথে ভর্তি পরীক্ষায় ১৭ শিক্ষার্থীকে অংশগ্রহণের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত করে দেয়া হয়।

মঙ্গলবার (৭ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত ১৫ ফেব্রুয়ারি স্টাডি ব্রেক থাকা ১৭ এইচএসসি পাশ শিক্ষার্থীকে ২০২৩ মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ দেয়ার নির্দেশ দেন বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাসচাপায় মাদ্রাসা শিক্ষকসহ তিনজনের মৃত্যু।

সেই সঙ্গে কেন তাদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না দেয়া অবৈধ হবেনা তা জানতে চেয়ে রুলও জারি করেন। যা আজ আপিল বিভাগ স্থগিত করে দিয়েছেন।

২০২২-২৩ সেশনের সরকারি ও বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির ২.৫ নং নিয়মে বলা হয়, ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি ও ২০২০ সালে এসএসসি অথবা ২০২১ সালে এইচএসসি ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শর্ত থাকে যে এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

জুলাই যাদুঘরের মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ রাষ্ট্রীয় আচার…
  • ২৩ আগস্ট ২০২৬
গাজীপুরে কৃষক দল নেতার কার্যালয় লক্ষ্য করে গুলি
  • ২৩ আগস্ট ২০২৬
লজ্জার দিনেও বড় সুখবর, ইতিহাসসেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদ…
  • ২৩ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যা: সংবাদ সম্মেলনে কাঁদলেন পুলিশ কমিশনার
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকসহ পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ২, দায় স…
  • ২৩ আগস্ট ২০২৬