আইএইচটি-ম্যাটসে ভর্তির সময় বৃদ্ধি

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
ব্যবহারিক ক্লাস করছেন শিক্ষার্থীরা

ব্যবহারিক ক্লাস করছেন শিক্ষার্থীরা © ফাইল ছবি

দেশের সরকারি আইএইচটি ও ম্যাটসসমূহে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজী ও মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং কোর্সসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৬ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সরকারি ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজী (IHT) এবং মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (MATS) সমূহে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজী ও মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল কোর্সসমূহের নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময়সীমা আগামী ৬ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট (www.dgme.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট (www.dghs.gov.bd) এ ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সংশ্লিষ্ট সরকারি আইএইচটি ও ম্যাসসমূহের অধ্যক্ষগণের কার্যালয় হতে জানা যাবে। অধ্যক্ষগণ সরকারি ম্যাট্স/আইএইচটি এর ভর্তি কার্যক্রম শেষে ভর্তিকৃত ও অ-ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের সার্বিক তথ্য আগামী ৯ মার্চের মধ্যে পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবরে প্রেরণ করবেন। এর ভিত্তিতে আসন সংখ্যা শূন্য থাকলে অপেক্ষমান তালিকা হতে পরবর্তীতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।’’

ট্যাগ: মেডিকেল
নিজের অস্ত্র দিয়ে নিজেকেই গুলি পুলিশের এসআইয়ের
  • ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে বড় ব্যবধানে এগ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দীর্ঘক্ষণ মোবাইল-কম্পিউটারের সামনে বসে থাকায় বাড়ছে ঘাড়ব্যথা…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, দায়িত্ব হারাল…
  • ০৪ নভেম্বর ২০২৬
রাস্তার মাঝে পিকআপ নষ্ট হতেই ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950