র‌্যাগিংকে না বলুন: চমেক ছাত্রলীগ

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM

© সংগৃহীত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) র‌্যাগিং বিরোধী ক্যাম্পেইন করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চমেক ক্যাম্পাসে ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেইনস্ট র‍্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ শিরোনামে এ ক্যাম্পেইন আয়োজন করেন তারা।
 
এসময় চমেক ছাত্রলীগ নেতারা জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে র‌্যাগিং ও যৌন হয়রানি বিরোধী ক্যাম্পেইন করা হয়েছে। আমরা চাই এ ক্যাম্পাসে যাতে কেউ যৌন হয়রানির শিকার না হয়। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্রলীগ বদ্ধপরিকর।  

তারা আরও বলেন, এই অঞ্চলের মেডিক্যাল শিক্ষার্থীদের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে তো বটেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসেন। তাই দেশী-বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করতে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগের ভূমিকা রয়েছে।
  
ক্যাম্পেইনে র‌্যাগিং ও যৌন হয়রানি সম্পর্কিত সচেতনতামূলক প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে পদযাত্রায় অংশ নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।  এসময় তাদের ব্যানারে লেখা ছিল, র‌্যাগিং-বুলিং-টিজিং-সেক্সুয়াল হ্যারাসমেন্টকে না বলুন।  

এসময় উপস্থিত ছিলেন ৬০তম ব্যাচের কায়েস মাহমুদ, আহসান উল্লাহ, এস এম জিয়া উদ্দীন, শাহেদ কামাল, পল্লব বিশ্বাস, মুকেশ রঞ্জন দে, মো. ফয়সাল, রাহাতসহ চমেক ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে চমেক ছাত্রাবাসে ৪ শিক্ষার্থীকে ডেকে নিয়ে নির্যাতন করে। পরে ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদের আবারও পেটানো হয়। এর পরেই রাতে চট্টগ্রাম মেডিক্যালের আইসিইউতে ভর্তি করা হয় আহত দুই শিক্ষার্থী সাকিব ও ওয়াকিলকে। তারা চারজনই চমেকের ৬২ ব্যাচের শিক্ষার্থী ছিল।

রাস্তার মাঝে পিকআপ নষ্ট হতেই ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির বাসের ধাক্কায় ঝরল ৪ প্রাণ
  • ০৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950