বিএসএমএমইউ উপাচার্যের মেয়াদ চার বছর

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

উপাচার্যের মেয়াদ চার বছর করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন-কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার এক বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিকেলে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন-কক্ষে মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
 
মন্ত্রীপরিষদ সচিব জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) (সংশোধন) আইন, ২০২৩ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আইন অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ চার বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

তিনি জানান, নতুন আইনে সিন্ডিকেট সদস্য ৩০ থেকে বাড়িয়ে ৩১ জন করা হয়েছে। স্পিকার তিন সংসদ সদস্যকে সিন্ডিকেট সদস্য করতে পারবেন। এছাড়াও এখন থেকে এ তিন সদস্যের একজন হবেন নারী।  

বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে বিপর্যস্ত খাল, ঝুঁকিতে নদী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে দলীয়করণের অভিযোগ তুলে মানবব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সংস্কার কর্মসূচিতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিয়ে সংলাপ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬