বিএসএমএমইউ’র সঙ্গে কাজ করবে র‌্যাঙ্কিংয়ের ২৮৪তম বিশ্ববিদ্যালয়

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৩ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়া ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়টির স্প্রিংহিল ক্যাম্পাসে এ চুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুক্তিতে বিএসএমএমইউ’র পক্ষে উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ ও ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. দাতুক আইর টিএস সিতি হামিসাহ বিন্তি তাপসি স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে কিউএস র‌্যাঙ্কিং, চিকিৎসা শিক্ষা ও উচ্চশিক্ষার মানের নিশ্চয়তা সম্পর্কে বিএসএমএমইউকে সহযোগিতা করবে কিউএস র‌্যাঙ্কিংয়ে ২৮৪তম ইউসিএসআই বিশ্ববিদ্যালয়।

স্মারকচুক্তির ফলে বিএসএমএমইউ’র শিক্ষক, চিকিৎসক,  রেসিডেন্ট, কর্মকর্তা, নার্সরা ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ও জনবল বিনিময়ের সুযোগ পাবে।

উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেন, কিউএস র‌্যাঙ্কিং ২৮৪তম স্থানে রয়েছে ইউসিএসআই বিশ্ববিদ্যালয়। এটি গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয়। বিএসএমএমইউ’ও বাংলাদেশের প্রধান গবেষণা বিশ্ববিদ্যালয়। চিকিৎসা গবেষণার জন্য আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখতে চায় বিএসএমএমইউ। গবেষণার মানকে আরও উন্নত ও বেগবান করতে ইউসিএসআইয়ের মতো বড় বড় খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে বিএসএমএমইউ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক জিমি, ডিন অধ্যাপক চেয়া, হাসপাতালের পরিচালক অধ্যাপক অমল উদ্দিন, ডেপুটি ডিন অধ্যাপকশামলা প্রমুখ।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬