এবার বেসরকারি মেডিকেল-ডেন্টালে ভর্তিতে লাগবে ১৯ লাখ ৪৪ হাজার টাকা

২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
মেডিকেল-ডেন্টালে ভর্তি

মেডিকেল-ডেন্টালে ভর্তি © প্রতীকী ছবি

আসন্ন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি হতে ১৯ লাখ ৪৪ হাজার টাকা গুনতে হবে। তাছাড়া ইন্টার্নশিপ বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা (অপরিবর্তিত) ও টিউশন ফি বাবদ মাসে ১০ হাজার টাকা খরচ হবে।

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপ-সচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন আদেশ জারি হয়। 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ৯ ফেব্রুয়ারি মার্চ স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সবার সিদ্ধান্ত অনুসারে ২০২২-২০২৩  শিক্ষাবর্ষ থেকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি  ১৯ লাখ ৪৪ হাজার টাকা, ইন্টার্নি ফি ১ লাখ ৮০ হাজার টাকা (অপরিবর্তিত) ও টিউশন ফি ১০ হাজার টাকা ধার্য করা হলো। 

টিউশন ফির ব্যাপারে প্রজ্ঞাপনে বলা হয়, টিউশন ফি ১০ হাজার টাকা নির্ধারণের বিষয়ে বর্ণিত সভায় সর্বসম্মত আলোচনা হয়। এই সভার আলোচনা ও 'বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ এর ২২ ধারা অনুসারে বেসরকারি মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক টিউশন ফি অনুমোদিত হবে।

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এই পুনঃনির্ধারিত ফি সমূহ ২০১২-২০২৩ শিক্ষাবর্ষ হতে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।

রাস্তার মাঝে পিকআপ নষ্ট হতেই ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির বাসের ধাক্কায় ঝরল ৪ প্রাণ
  • ০৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950