মেডিকেল ভর্তিতে নতুন নিয়ম, ৪০ পেলে ভর্তির সুযোগ থাকছে না

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগে ভর্তি পরীক্ষায় ৪০ প্রাপ্তরা বেসরকারি মেডিকেলে পড়ার যোগ্য বলে বিবেচিত হলেও ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সেই নিয়মের পরিবর্তন এনেছে সংস্থাটি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনেক বেসরকারি মেডিকেল কলেজ অতিরিক্ত অর্থের বিনিময়ে তুলনামূলক কম নম্বরধারীদের ভর্তির সুযোগ করে দেয়। এতে ভালো নম্বর পেয়েও অনেকে ভর্তির সুযোগ পায় না। এই জালিয়াতি বন্ধে এবার অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ওই সূত্র আরও জানায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হলে একজন ভর্তিচ্ছুকে কেবল ৪০ নম্বর পেলেই হবে না; তাকে ৩০ হাজারের মধ্যে থাকতে হবে। মেধাক্রম ৩০ হাজারের বাইরে হলে ওই শিক্ষার্থী কোনো বেসরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন না।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সরকারী ও বেসরকারি মেডিকেল কলেজ) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন নিয়মে বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে পাস নম্বর ৪০ পেলেই হবে না, মেধাক্রম থাকতে হবে ৩০ হাজারের মধ্যে। বেসরকারি মেডিকেল কলেজে তুলনামূলক যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের স্থান দিতে এই নিয়ম করা হয়েছে।

এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মার্চ।

এবার ৩৭টি সরকারি মেডিকেলে আসন ৪ হাজার ৩৫০টি। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৬ হাজার ১৬৮ জন। 

আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9