বিতর্কিত ৬ মেডিকেল কলেজ সম্পর্কে যা জানালো বিএমডিসি

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
বিতর্কিত ৬ মেডিকেল কলেজ

বিতর্কিত ৬ মেডিকেল কলেজ © সংগৃহীত

বিতর্কিত বেসরকারি ৬ মেডিকেল কলেজের বিষয়ে পর্যবেক্ষণ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। প্রকাশিত বিজ্ঞপ্তিতে নাম রয়েছে কেয়ার মেডিকেল কলেজ, নর্দান মেডিকেল কলেজ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, নাইটিংগেল মেডিকেল কলেজ ও শাহ মখদুম মেডিকেল কলেজের।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭-১৮ সেশন থেকে কেয়ার মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ মেডিকেল কলেজটি বিএমডিসির তালিকাভুক্ত নয়। কেয়ার মেডিকেল কলেজের সকল শিকাক্ষার্থী অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে।

নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে বলা হয়েছে, এ মেডিকেল কলেজের স্বীকৃতি স্থগিত রয়েছে। ২০১৬-১৭ সাল থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মেডিকেল কলেজটির সকল শিক্ষার্থী অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে।

এতে বলা হয়, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজেরও স্বীকৃতি স্থগিত আছে। ২০১৭-১৮ সাল থেকে ওই কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বর্তমানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম হাইকোর্টে বিচারাধীন।

এছাড়া, আইচি মেডিকেল কলেজ বিএমডিসির তালিকাভুক্ত নয়। ২০১৭-১৮ সাল থেকে এ কলেজটিতেও ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বর্তমানে শিক্ষার্থী ভর্তির বিষয়ে হাইকোর্টে বিচারাধীন।

তালিকায় থাকা নাইটিংগেল মেডিকেল কলেজ সম্পর্কে বলা হয়েছে, এ মেডিকেল কলেজের  স্বীকৃতি স্থগিত আছে।  ২০১৬-১৭ সাল থেকে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সকল শিক্ষার্থী অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শাহ মখদুম মেডিকেল কলেজটি তালিকাভুক্ত নয়। ২০২০-২১ সেশন থেকে এ মেডিকেলে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সকল শিক্ষার্থী অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে।

চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close