৫ মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত, একটি বাতিল

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের পাঁচটি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া একটি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সংসদে জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে ৭৬টি (এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত পাঁচটি) বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এগুলোর মধ্যে সংশ্লিষ্ট আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় পাঁচটি মেডিক্যাল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একটি মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে।

কার্যক্রম স্থগিত করা বেসরকারি মেডিক্যাল কলেজগুলো হলো- নাইটিংগেল মেডিক্যাল কলেজ (আশুলিয়া), নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ (ঢাকা), নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজ (রংপুর), আইচি মেডিক্যাল কলেজ (উত্তরা) এবং শাহ মখদুম মেডিক্যাল কলেজের (রাজশাহী) কার্যক্রম স্থগিত করা হয়েছে। আর  বাতিল করা হয়েছে কেয়ার মেডিক্যাল কলেজের অনুমোদন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজসমূহে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। নিয়ন্ত্রণের অংশ হিসেবে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে না পারায় এসংক্রান্ত নীতিমালা অনুযায়ী গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পাঁচটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। একটি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে। 

ইতোপূর্বে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় প্রতি শিক্ষার্থীর জন্য পাঁচ লাখ টাকা করে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

রাজধানীর ৩ টার্মিনাল অপসারণ: নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন সিদ…
  • ১৫ জুন ২০২৬
বাগেরহাটে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭
  • ১৫ জুন ২০২৬
দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা জানাল সরকার 
  • ১৫ জুন ২০২৬
এবার ইসলামের ইতিহাস সাবজেক্ট পড়াতে ‘না’ এমপি মনিরুলের
  • ১৫ জুন ২০২৬
কংস নদীতে ভেসে ওঠা শিশুর মরদেহে আঘাতের চিহ্ন, ধর্ষক সন্দেহে…
  • ১৫ জুন ২০২৬
শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ায় মানব…
  • ১৫ জুন ২০২৬
×