৭ শর্তে ডেল্টা মেডিকেলের ডেন্টাল ইউনিট নবায়নের অনুমতি

০৯ জানুয়ারি ২০২৩, ০৬:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল

ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল © ফাইল ফটাে

সাতটি শর্তে রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট নবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই শর্তগুলো বাস্তবায়ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে অবহিত করতে বলা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-২) মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেল্টা মেডিকেল কলেজ ঢাকার ডেন্টাল ইউনিটের ২০২১-২১ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থে নিম্নলিখিত শর্তে নবায়ন করা হলো।

বিএমডিসির অধিভুক্তি হালনাগাদকরণ করতে হবে; সকল বিভাগে শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করতে হবে; ডেন্টাল ইউনিটের জন্য স্বতন্ত্র গ্যালারি ও টিউটোরিয়াল রুমের ব্যবস্থা করতে হবে; মিউজিয়াম ও ল্যাবের পরিসর বৃদ্ধি করতে হবে; আধুনিক ইন্স্ট্রুমেন্টসহ সরঞ্জামাদির ঘাটতি পূরণ করতে হবে; স্বতন্ত্র ডেন্টাল লাইব্রেরি ব্যবস্থা করতে হবে; শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ ও প্রমোশনের ব্যবস্থা করতে হবে এবং প্রতিটি সাবজেক্টে সহকারী অধ্যাপকের ঘাটতি পূরণ করতে হবে।

নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬