বিএমডিসির আশ্বাসে আন্দোলন স্থগিত করল মেডিকেল শিক্ষার্থীরা

০৮ জানুয়ারি ২০২৩, ০৩:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা

আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা © ফাইল ফটাে

ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের কর্মসূচি স্থগিত করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়।

রোববার (৮ জানুয়ারি) বেলা ৩টায় বিএমডিসি কার্যালয়ে স্মারকলিপি জমা শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। 

এর আগে রোববার সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। 

আন্দোলনে অংশ নেওয়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী সাইফ আলি দ্যা ডেইলি ক্যাম্পাস জানান, বিএমডিসির রেজিস্ট্রার স্যার আগামী সাত কার্য দিবসের মধ্যে আমাদের সমস্যা সমাধানের জন্য সভা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। আপাতত আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মেডিকেলের শিক্ষার্থীরা ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। সবশেষ গত ২৭ ডিসেম্বর দাবি আদায়ে বিএমডিসির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

নিজের অস্ত্র দিয়ে নিজেকেই গুলি পুলিশের এসআইয়ের
  • ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে বড় ব্যবধানে এগ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দীর্ঘক্ষণ মোবাইল-কম্পিউটারের সামনে বসে থাকায় বাড়ছে ঘাড়ব্যথা…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, দায়িত্ব হারাল…
  • ০৪ নভেম্বর ২০২৬
রাস্তার মাঝে পিকআপ নষ্ট হতেই ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950