দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ

০৮ আগস্ট ২০২২, ০২:০৬ PM
দাখিল পরীক্ষা

দাখিল পরীক্ষা © সংগৃহীত

চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১৫ সেপ্টেম্বর চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ৩ অক্টোবর। এরপর ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত প্রতিবছর এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার শুরুর দিনটি একই থাকে। কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনও ঘোষণা হয়নি।’

উল্লেখ্য, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তবে এই বছর ১৯ জুন শুরুর কথা থাকলেও সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

rtv1

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬