দাখিলের ফরম পূরণের সময় বাড়লো

২৬ মে ২০২২, ০৪:৫৫ PM
দাখিল পরীক্ষা

দাখিল পরীক্ষা © ফাইল ছবি

মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ৩০ মে পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।

বুধবার (২৬ মে) রাতে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, দাখিল পরীক্ষা ২০২২-এর পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ (বিলম্ব ফি পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা হারে) অনলাইনে ফরম পূরণের সময়সীমা ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হলো।

আরও পড়ুন: সাংবাদিককে পিটিয়ে মোবাইল ছিনতাই করেছে ঢাবি ছাত্রলীগ কর্মীরা (ভিডিও)

আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি দেয়ার শেষ তারিখ ৩১ মে এবং চূড়ান্তকরণের শেষ সময় ১ জুন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুলাই, চলবে ১৯ জুলাই পর্যন্ত।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬