চাকরি গাছে ধরে না: শিক্ষা উপমন্ত্রী

© টিডিসি ফটো

আরবি ভাষায় দক্ষতা অর্জন করা গেলে মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজারে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, শুধু কাগুজে সনদ অর্জন করলে চাকরি পাওয়া যাবে না। চাকরি গাছে ধরে না। চাকরি পেতে হলে মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি ভাষা ও কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে। 

আজ শনিবার (৭ মে ) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন ও কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতি প্রাপ্তি উপলক্ষে শুকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলে, দু-চার লাইন ইংরেজি জানলে গৌরব করা যাবেনা। আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সন্তানদের আলোকিত মানুষ করতে হলে সব ধরণের ভাষা অর্জন করতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন শিক্ষাখাতে অনেক এগিয়ে গেছে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার জন্য খুব আন্তরিক। প্রতি বছর ৩ হাজার ৮৪০ কোটি টাকা মাদ্রাসার শিক্ষার জন্য ব্যয় করছেন সরকার।

মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও নোমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য জাফর আলম, নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ এর ভাইস চেয়ারম্যান ছৈয়দা সুফিয়া খাতুন, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মুহাম্মদ জাবের, আবদুল্লাহ মুহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি।

লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু এবং প্রভাষক মুহাম্মদ আবদুল খালেকের যৌথ সঞ্চালনায় শোকরানা মাহফিলে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, রয়েল টেক্সটাইল লিঃ এর স্বত্বাধিকারী আবুল কাশেম চৌধুরী,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, আধুনগর ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান  জয়নুল আবেদীন জনু কোম্পানী,পদুয়া ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ হারুনুর রশিদ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুছ, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা খালিদ জামিল প্রমুখ।

জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950