স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের চেক ছাড়

২০ এপ্রিল ২০২২, ০৫:১৯ PM
মাদরাসা শিক্ষা অধিদপ্তর

মাদরাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৩ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক ছাড় দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের জানুয়ারি/২০২২- মার্চ/২০২২ পর্যন্ত মোট ০৩ (তিন) মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ২০.০৪.২০২২ তারিখে হস্তান্তর করা হয়েছে। স্মারক নং ৫৭.২৫.০০০০.০১১.0৬.০০২.২১-৭৯, তারিখ: ২০.০৪.২০২২ খ্রি.।

এতে আরও বলা হয়েছে, শিক্ষকগণ আগামী ২৫.0৪.২০২২ খ্রি. তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে জানুয়ারি/২০২২ –মার্চ/২০২২ পর্যন্ত মোট ০৩ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন ।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬