মাদ্রাসার তিন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার

২৩ মার্চ ২০২২, ০৮:২৪ PM
অভিযুক্ত বৃদ্ধ

অভিযুক্ত বৃদ্ধ © টিডিসি ফটো

কুমিল্লার বরুড়া উপজেলায় একই মাদ্রাসার তিন শিশুকে ধর্ষণের ঘটনায় সেই পলাতক বৃদ্ধ আলী আকবরকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে চান্দিনা উপজেলার গৌরীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দু’টি মামলা দায়ের করে তিন শিশুর দুই পরিবারের স্বজনরা। ঘটনার পর পুলিশের একাধিক টিম মাঠে কাজ করা শুরু করে। পরে দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার গৌরীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষ হলে তাকে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন : ডায়াবেটিসের নতুন কারণ উদঘাটনের দাবি বাংলাদেশি বিজ্ঞানীদের

এর আগে, বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র গ্রামের দুই পরিবারের তিন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে। তারা সম্পর্কে একই বাড়ির দুই পরিবারের চাচাতো বোন। স্থানীয় আলী আজ্জমের ছেলে আলী আকবরের বিরুদ্ধে তাদের ধর্ষণের অভিযোগ উঠে।

জানা গেছে, স্থানীয় আবাসিক ও অনাবাসিক মিজবাহুল উলুম মহিলা ও নূরানি মাদরাসার শিক্ষার্থীরা মাঠে প্রতিদিন খেলাধুলা করতো। মাদরাসাটি স্থানীয় আলী আজ্জমের ছেলে আলী আকবরের বাড়ির পাশে। তাই মাদরাসা মাঠ থেকে প্রতিদিনই তারা ওই বাড়ির আশপাশে খেলতে যেত।

অভিযুক্ত আলী আকবর তার বাড়িতে দিনের বেশিরভাগ সময় একা থাকতো। ১৯ ও ২০ মার্চও প্রতিদিনকার মতো শিশুরা মাঠে খেলতে নামে ও তার বাড়ির আশপাশে যায়। এ সময় তাদেরকে চকলেট ও ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায় আলী আকবর। পরে শিশুদের ধর্ষণ করে। শিশুরা বাড়ি এসে স্বজনদের জানালে স্বজনরা থানায় মামলা করে।

লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081