ঘরে ডেকে নিয়ে ৩ মেয়েশিশু শিক্ষার্থীকে ধর্ষণ ৬০ বছরের বৃদ্ধার

২১ মার্চ ২০২২, ০৯:৩২ PM

© টিডিসি ফটো

কুমিল্লার বরুড়ায় মহিলা মাদ্রাসার তিন মেয়েশিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী আলী আকবর নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনায় রবিবার ও সোমবার অভিযুক্ত আলী আকবরের বিরুদ্ধে বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ধর্ষণের শিকার তিন শিশুর অভিভাবক। 

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীদের মধ্যে ২ জনের বয়স ১০ এবং অন্য একজনের বয়স ৯ বছর। ওই শিশুরা আলী আকবরের দ্বারা বিভিন্ন সময় ধর্ষণের শিকার হয় বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২নং ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র মিজবাহুল উলুম ও নূরানী মাদ্রাসার ওই শিক্ষার্থীরা মাদ্রাসার মাঠে খেলা করার সময় আলী আকবর (৬০) চকলেটের লোভ দেখিয়ে বিভিন্ন সময় তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মাদ্রাসার আঙ্গিনার পাশেই আলী আকবরের ঘর। গতকাল রবিবার তাদের মধ্যে একটি শিশুর মা বিষয়টি আঁচ করতে পেরে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই রাতেই তারা এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। 

এর দু’দিন আগে একই মাদ্রাসার আরও ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ স্থানীয়ভাবে সমাধানের জন্য অভিযুক্ত আলী আকবরকে জুতা পেটা করা হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন আজ সোমবার তাদের অভিভাবক আলী আকবরের বিরুদ্ধের থানায় অভিযোগ করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. ইলিয়াছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসায় ৪’শ শিক্ষার্থী আছে। তল্লাশি করে ৩ জনকে অসুস্থ পেয়েছি। পরে তাদের পরিবারকে বিষয়টি জানিয়েছি। 

এ বিষয় বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে তাকে আইনের আওতায় আনার চেষ্টা করেছি। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যহত আছে।

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬