দাখিল পরীক্ষার্থীদের ৩ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

১৬ মার্চ ২০২২, ১১:১৯ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে প্রকাশ করা হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জিয়াউল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) বোর্ড কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়ন করা হয়েছে। উক্ত সিলেবাসের আলোকে চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাখিল পরীক্ষার্থীদের ২৩তম সপ্তাহের জন্য ৯টি বিষয়ের, ২৪তম সপ্তাহের জন্য ৪টি এবং ২৫তম সপ্তাহের জন্য ৩টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো।

অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950