মাদ্রাসাছাত্রীকে জাপটে ধরে কারাগারে গেলেন যুবক

১৬ মার্চ ২০২২, ১০:৩১ PM
ইউসুফ মিয়া

ইউসুফ মিয়া © সংগৃহীত

কনোরা টিকা দিতে যাওয়ার পথে এক মাদ্রাসাছাত্রীকে জাপটে ধরে এক যুবক। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ওই যুবককে ধরে আটকে রাখে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। আজ বুধবার (১৬ মার্চ) দুপুরে ময়মনসিংহের ফুলপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার কাজিয়াকান্দা মাদ্রাসা-সংলগ্ন এরাকার প্রয়াত ইসমাইল হোসেনের ছেলে ইউসুফ মিয়া (২৪)। পৌর সদরের একটি কওমি মাদ্রাসায় পড়ালেখা করা ওই ছাত্রীকে (১৪) কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল ইউসুফ।

আজ দুপুর দেড়টার দিকে ওই ছাত্রীটি নিজের প্রতিষ্ঠান থেকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নেওয়ার জন্য বের হয়। ছাত্রীটি পৌরসভাধীন দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে যেতেই পেছন দিক থেকে তাকে জাপটে ধরে ইউসুফ।

ওই সময় ছাত্রীর চিৎকার আশপাশের লোকজন ইউসুফকে ধরে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। খবর পেয়ে সেখান উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাত্রীকে উত্ত্যক্তের জন্য ইউসুফকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ছাত্রীকে উত্ত্যক্তের কারণে ওই যুবকের জেল হয়েছে। তাকে বিকেলে কারাগারে পাঠানো হয়।

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950