ট্রেনের সিটেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদ্রাসার অধ্যক্ষ

১১ নভেম্বর ২০২১, ১০:১৮ AM
অধ্যক্ষ আলহাজ ইব্রাহীম নঈমী

অধ্যক্ষ আলহাজ ইব্রাহীম নঈমী © সংগৃহীত

ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেই মৃত্যু হয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এফ কে বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ ইব্রাহীম নঈমীর (৫৯)। বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তার মৃত্যু হয়।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে মাদ্রাসার কাজে অধ্যক্ষ নঈমী তার কয়েকজন সহকর্মীসহ ঢাকা মাদ্রাসা বোর্ডে কাজে গিয়েছিলেন। সেখানে কাজ শেষ করে বুধবার বিকেলে তিনি চট্টগ্রাম ফেরার জন্য সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এর কিছুক্ষণ পরে তিনি ট্রেনের সিটেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গহিরা এফ কে বহুমুখী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল মনওয়ার চৌধুরী বলেন, হুজুরের মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়েছে। জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে।

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬