যত টাকা ​ফেরত পাচ্ছে দাখিল পরীক্ষার্থীরা

০৮ নভেম্বর ২০২১, ০৯:৫১ AM
মাদরাসা শিক্ষা বোর্ড

মাদরাসা শিক্ষা বোর্ড © ফাইল ফটো

আগামী ১৪ নভেম্বরে এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষায় হচ্ছে। সকল বিষয়ে পরীক্ষা না হওয়ায় পরীক্ষা ব্যয় কমেছে। তাই পরীক্ষার্থীদের ফরমপূরণে আদায় করা টাকার অব্যয়িত অংশ ফেরত দেওয়া হবে। দাখিল পরীক্ষার্থীরা কত টাকা ফেরত পাবেন সে হিসেব দিয়েছে মাদরাসা বোর্ড।

সাম্প্রতি বোর্ড থেকে জারি করা এক নির্দেশনায় পরীক্ষার্থীরা কত টাকা ফেরত পাবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়।

এ বিষয় মাদরাসা বোর্ড থেকে জানা গেছে, ২০২১ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন তাদের প্রবেশপত্রে উল্লিখিত প্রতিটি পত্রের যেসব পত্র বা বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবে সেসব বিষয় ছাড়া অন্য বিষয় বা পত্রের জন্য আদায়কৃত বোর্ড নির্ধারিত ফি থেকে পত্র প্রতি (তত্ত্বীয়) ৩০ ত্রিশ টাকা করে ফেরত পাবেন।

পরীক্ষার্থীর ব্যবহারিক বিষয়ের জন্য আদায় করা বোর্ড নির্ধারিত ফি থেকে বিষয় প্রতি ২০ টাকা ফেরত পাবেন। আর আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য বোর্ড ফিয়ের ৩০ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য বোর্ড ফিয়ের ৩০ টাকা পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।

বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের ফেরত দেওয়া টাকা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে।

মাদরাসা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, ২০২১ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছে এবং ন্যূনতম এক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কেন্দ্র ফি থেকে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা শিক্ষার্থীরা ফেরত পাবেন। এছাড়াও আইসিটি বিষয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে আদায় করা ২৫ টাকা এবং চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাবদ আদায় করা ১০ টাকা পরীক্ষার্থীদের ফেরত দিতে হবে।

বোর্ড জানিয়েছে, ২০২১ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না তাদের কেন্দ্র ফি বাবদ আদায় করা ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। এসব শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের অতিরিক্ত আরও ২৫ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাবদ প্রতিষ্ঠান থেকে আদায় করা ১০ টাকা পরীক্ষার্থীকে ফেরত দিতে হবে

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence