নিখোঁজের ৫ দিন পর মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

০৫ নভেম্বর ২০২১, ০২:৫৮ PM
মাদ্রাসাছাত্রী লাবনী আক্তার

মাদ্রাসাছাত্রী লাবনী আক্তার © সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় লাবনী আক্তার (৬) নামে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ নভেম্বর) উপজেলার কালাইয়া গ্রামের নুরুল ইসলামের সুপারি বাগান থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, গত ৩১ অক্টোবর লাবনী আক্তার খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার মা সোনিয়া বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার কালাইয়া গ্রাম থেকে হাতের কব্জি ও পায়ের গোড়ালি বিচ্ছিন্ন অবস্থায় একটি সুপারি বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ‍শিশু লাবনী কালাইয়া শিকদারবাড়ি ময়নুদ্দিন মদিনাতুল মনোয়ারা আরাবিয়া নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

লাবনীর মা সোনিয়া বেগম জানান, আমার মেয়ে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পরে সে ফিরে না আসায় খোঁজাখুঁজি করে পাইনি। আমার মেয়েকে কেউ অপহরণ করে হত্যা করেছে। যারা আমার মেয়েকে হত্যা করেছে, আমি তাদের শাস্তি চাই।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ূন কবির বলেন, মেয়েকে না পেয়ে শিশুটির মা ৩১ অক্টোবর তার থানায় অভিযোগ করেন। শুক্রবার সকালে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে জন্য তদন্ত চলছে।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬