এবার টিকার আওতায় আসছে মাদরাসা শিক্ষার্থীরা

০৪ নভেম্বর ২০২১, ১০:৪০ AM
মাদরাসা শিক্ষার্থীর

মাদরাসা শিক্ষার্থীর © ফাইল ফটো

স্কুল কলেজের পর এবার করোনার টিকার আওতায় আসছে মাদরাসার শিক্ষার্থীরা। যদিও ইতোমধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচির শুরু হয়েছে। প্রথমে রাজধানীর শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। তবে পর্যায়ক্রমে টিকা পাবে মাদরাসার শিক্ষার্থীরাও।

ইতোমধ্যে রাজধানী ঢাকার ৬৮টি মাদরাসার ১২ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীর জন্মনিবন্ধন নম্বরসহ বিস্তারিত তথ্য স্বাস্থ্য অধিদফতর ও আইসিটি মন্ত্রণালয়কে পাঠিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

এদের মধ্যে সাত হাজার শিক্ষার্থীর তথ্য সঠিক আছে। প্রথম দফায় রাজধানীর মাদরাসাগুলো থেকে সঠিক তথ্য পাঠানো এ সাত হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হচ্ছে।

অপর দিকে সারা দেশের ৪০টি জেলা থেকে শিক্ষার্থীদের টিকার তথ্য মাদরাসা শিক্ষা অধিদফতরের হাতে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

এর আগে গত সোমবার সকালে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে রাজধানীর শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মাদরাসা শিক্ষা অধিদফতর সূত্র থেকে জানা যায়, স্কুল শিক্ষার্থীদের সাথে মাদরাসার সাত হাজার শিক্ষার্থী খুব শিগগিরই টিকার আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে মাদরাসা শিক্ষার্থীদের টিকা পেতে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। মাদরাসার শিক্ষা অধিদফতর থেকে রাজধানীর ৬৮টি মাদরাসার ১২ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীর তথ্য স্বাস্থ্য অধিদফতর ও আইসিটি মন্ত্রণালয়ে পাঠানো হলেও সাত হাজার শিক্ষার্থীর তথ্য সঠিক পাওয়া গেছে। এসব শিক্ষার্থীর জন্মনিবন্ধনের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তথ্য অন্তর্ভুক্ত করা শিক্ষার্থীদের টিকার জন্য রেজিট্রেশন করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। আর যেসব শিক্ষার্থীর ভুল তথ্য এসেছে তাদের তথ্যও পাঠাতে বলা হয়েছে মাদরাসাগুলোকে।

এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, আমরা রাজধানীর ৬৮টি মাদরাসার ১২ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীর তথ্য স্বাস্থ্য অধিদফতর ও আইসিটি মন্ত্রণালয়কে পাঠিয়েছি। সেসব শিক্ষার্থীদের মধ্যে সাত হাজার শিক্ষার্থীর তথ্য সঠিক পাওয়া গেছে। এসব শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো জানান, নিবন্ধন করা শিক্ষার্থীদের টিকার জন্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এসএমএস পাঠানো হবে। সে অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। শিগগিরই মাদরাসার শিক্ষার্থীরাও টিকার আওতায় আসবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬