‘প্রেমঘটিত কারণে’ গলায় ফাঁস দিলেন মাদ্রাসাছাত্র

২৬ অক্টোবর ২০২১, ০৩:৪১ PM

© ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক মাদ্রাসাছাত্র। পুলিশের ধারণা,  প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় লৌহঘর এলাকার বসতভিটার নিজ কক্ষ থেকে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে।

নিহত ছাত্রের নাম বরকত উল্লাহ সুজন (২০)। সে ইউনিয়নের ইমাম হোসেনের ছেলে  এবং স্থানীয় টনকী মাদ্রাসার প্রথম বর্ষের শিক্ষার্থী। 

আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, সুজনের বাবা-মা চিকিৎসার কাজে ঢাকায় অবস্থান করছেন। সোমবার দিবাগত রাতের কোনো একসময় তার শয়নকক্ষের ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। আজ সকালে বাড়ির লোকজন জানালা দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এই পুলিশ কর্মকর্তার ধারণা, প্রেমঘটিত কোনো কারণে সুজন আত্মহত্যা করে থাকতে পারে। তিনি বলেন, সুজনের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে কারণ উদ্ঘাটনে চেষ্টা চলছে। আর তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬