ট্রাকচাপায়-পানিতে ডুবে দুই মাদরাসাছাত্র নিহত

২৫ অক্টোবর ২০২১, ০৮:০৯ PM
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক মাদ্রাসাছাত্র

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক মাদ্রাসাছাত্র © সংগৃহীত

কুমিল্লায় পৃথক ঘটনায় মারা গেছে দুই মাদ্রাসাছাত্র। এদের মধ্যে চান্দিনা উপজেলায় ট্রাকচাপায় একজন এবং সদর উপজেলায় গোমতী নদীতে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় অপর শিক্ষার্থী। 

জানা যায়, সোমবার (২৫ অক্টোবর) দুপুরে চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্টেশন এলাকায় ট্রাকচাপায় নিহত হয় মো. সালমান নামে এক মাদ্রাসাছাত্র। নিহত সালমান উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় সালমান তার চাচা তোফাজ্জলের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এসময় যাত্রী উঠানোর জন্য মহাসড়কের ওপরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সালমান।

দুর্ঘটনার পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত মারুতি গাড়ি ও ট্রাক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গোমতী নদীতে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের:

এদিকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গোমতী নদীতে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় জুবায়ের আলী (৬) নামে এক মাদ্রাসাছাত্র। সকালে নদীর আলেখারচর ব্রিজ সংলগ্ন এলাকায় নিখোঁজ হয় সে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে টানা ৬ ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পরে বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলের ২ কিলোমিটার দূর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের আলী সদর উপজেলার দুর্গাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির এসআই সামছু মিয়া জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950