নারায়ণগঞ্জে মাদ্রাসাছাত্রী অপহরণ

২১ অক্টোবর ২০২১, ০২:২১ PM
নারায়ণগঞ্জে মাদ্রাসাছাত্রী অপহরণ

নারায়ণগঞ্জে মাদ্রাসাছাত্রী অপহরণ © ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কলাগাছিয়া ইসলামিয়া মাদ্রাসার একছাত্রী (১৬)কে বখাটে তৌহিদুল অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে বন্দর উপজেলার ঘারমোরা এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের পর অপহৃতার মা জানিয়েছে, তার মেয়ে কলাগাছিয়া ইসলামিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন তার মেয়ে মাদ্রাসায় আসা যাওয়ার পথে ঘারমোড়া এলাকার মৃত জাদ্দাল মিয়ার বখাটে ছেলে তৌহিদুল প্রায় সময়ই কু-প্রস্তাব দিত। এ বিষয়টি ওই শিক্ষার্থী তার পিতাকে জানায়।

পরে শিক্ষার্থীর পিতা বখাটে তৌহিদুলের পরিবারকে জানালে, এতে ক্ষিপ্ত হয়ে বখাটে তৌহিদুলসহ তার সহযোগী ৩/৪ জন মঙ্গলবার সকালে ঘারমোরা নিজ বাড়ি থেকে পাইভেট পড়তে যাওয়ার সময় পথে তার মেয়েকে জোর পূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬